ফাইল ছবি
নিউজ ডেস্কঃ দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপটি অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে ২০ ডিসেম্বর (শুক্রবার) থেকে দেশের মধ্যাঞ্চল ও উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে। কোথাও হালকা কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আজ ও আগামীকাল সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এসময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, লঘুচাপের ফলে এই দুইদিন শীত কিছুটা কম থাকবে। তবে ২০ ডিসেম্বর থেকে দেশের মধ্যাঞ্চল ও উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে। কোথাও হালকা কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
তিনি বলেন, বৃষ্টি শেষে আবারও কমতে শুরু করবে তাপমাত্রা। তখন শীত বাড়বে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
নিউজ ডেস্ক : আদালতের বাইরে পুলিশ হেফাজতে থাকাবস্থায় আসামির ক...
নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ করে হত্...
নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ করে হত্...
নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা...
নিউজ ডেস্ক : উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প...

মন্তব্য (০)