• খেলাধুলা

টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন মারকুটে ওপেনার এভিন লুইস

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ টেস্ট সিরিজ ড্র, ওয়ানডে সিরিজ জয়–বাংলাদেশের বিপক্ষে দুই সিরিজে ইতিবাচক ফল পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এবার ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে বাংলাদেশের মোকাবিলা করবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে সে সিরিজে মাঠে নামার আগে একটা দুঃসংবাদ পেল ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন মারকুটে ওপেনার এভিন লুইস। তার জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন অভিজ্ঞ ব্যাটার আন্দ্রে ফ্লেচার।

দ্বিতীয় ওয়ানডেতে পাওয়া চোটের কারণে লুইস তৃতীয় ওয়ানডেতে খেলতে পারেননি। তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। 

৩৭ বছর বয়সী ফ্লেচার সবশেষ খেলেছেন গত অক্টোবরে শ্রীলঙ্কা সফরে। একটি ম্যাচে ৪ রানে আউট হওয়ায় পরের সিরিজে ডাক পাননি।

৫৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ফ্লেচারের রেকর্ড তেমন সমৃদ্ধ নয়। ১১১.৩১ স্ট্রাইক রেটে রান ৯৮৪ রান, হাফসেঞ্চুরি আছে ৬টি। সর্বোচ্চ ইনিংস ৮৪। তবু বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে তাদের কদর রয়েছে বেশ।

মন্তব্য (০)





image

নাটকীয় ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

১

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই টানটান উত্তেজনা, যা যেকোনো থ্রিল...

image

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

২

স্পোর্টস ডেস্ক : এশিয়ান পরাশক্তী জাপানের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে গেছে বি...

image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

৩

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

৪

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৫

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

  • company_logo