• স্বাস্থ্য

কালীগঞ্জে ৩ দিনব্যাপী পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে শেষ হয়েছে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ। কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) আয়োজনে বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে প্রশিক্ষণ সনদ বিতরণের মধ্য দিয়ে এ প্রশিক্ষণ শেষ হয়।

এতে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাঃ এসএম মনজুর-এ-এলাহী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ইউসুফ হাবীব, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম, মৎস্য কর্মকর্তা মো. আবু সামা, বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইলোরা পারভীন ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা আল শাহরিয়ার রমজান। জানা গেছে, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ও কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের (বারটান অংগ) বাস্তবায়ন করেন।

গত সোমবার (৯ ডিসেম্বর) সকাল থেকে পৃথক দুটি স্থানে ৬০ জন অংশগ্রহনকারী নিয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। এর মধ্যে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ৩০ জন কৃষক-কৃষাণী এবং উপজেলা ব্যানবেইজে ৩০ জন এসএএও, স্কুল শিক্ষক, ইমাম, পুরোহিত, এনজিও কর্মী।

মন্তব্য (০)





image

ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ প্রাণ, হাসপাতালে নতুন রোগী ১৪৮৪

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই...

image

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত...

image

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৫৩ নতুন রোগী

নিউজ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে...

image

চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রা...

নিউজ ডেস্ক: চীনসহ এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগ...

image

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে...

  • company_logo