• লিড নিউজ
  • জাতীয়

নওগাঁয় দুইদিন যাবত দেখা নেই সূর্যের, তাপমাত্রা ১১.৭ ডিগ্রি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় গত দুইদিন যাবত সূর্যের দেখা নেই। সূর্য অস্ত যাবার সঙ্গে সঙ্গে নামছে ঘন কুয়াশার দাপট। ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। এছাড়া উত্তরের হিমেল হওয়া শীতের সেই তীব্রতাকে আরো কয়েক গুন বাড়িয়ে দিয়েছে। বৃষ্টির মতো ঝরা শিশিরের সঙ্গে হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডা জবুথবু হয়ে পড়েছে জেলার মানুষ। স্থবির হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষের জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রেণির মানুষগুলো।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক  ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এরআগে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিন ঘুরে দেখা গেছে, ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। রাস্তাঘাট ছিল প্রায় জনশূন্য। যারা জরুরি প্রয়োজনে বাইরে বের হয়েছেন, তাদের অনেকেই শীতের কারণে বিপাকে পড়েছেন। বিশেষ করে ভ্যান চালক, রিকশা চালক, মোটরসাইকেল বা সাইকেলে চলাচল করেন তাদের জন্য কুয়াশা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চলের সড়কগুলোতে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ঘন কুয়াশার কারনে ঘটছে দুর্ঘটনাও। গত দুই দিনে এই জেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। নওগাঁ সদর হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স গুলোতে বাড়ছে শীতজনিত রোগীদের ভিড়। বিশেষ করে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়েরিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

সদর উপজেলার শিবপুর ব্রিজ এলাকার রিকশা চালক বলন, এত বেশি শীত পড়েছে এর কারনে রিকশা চালানো যাচ্ছে না। হাত-পা শিটকা লেগে যাচ্ছে। মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না এই কারনে ভাড়া কমে গেছে। এতে সংসা চালাতে খুব সমস্য হচ্ছে। নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, বুধবার (১১ডিসেম্বর) জেলায় সর্বনিমন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন থেকেই তাপমাত্রা ০৯ থেকে ১২ডিগ্রির ঘরে উঠানামা করছে। বর্তমান তাপমাত্রা আগামী আরো দুই-একদিন অব্যাহত থাকতে পারে বলে তিনি জানান । 

মন্তব্য (০)





image

পুলিশ হেফাজতের আসামির বাইরে কথা বলা ও প্রচারে কড়া নির্দেশ...

নিউজ ডেস্ক : আদালতের বাইরে পুলিশ হেফাজতে থাকাবস্থায় আসামির ক...

image

আদালতে রামিসার মা ‘বোন, দরজাটা খুলে দে’, বারবার বললেও খো...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ করে হত্...

image

‘দরজা ভেঙে ঢুকে টয়লেটের সামনে রক্ত দেখতে পাই’, আদালতে রাম...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ করে হত্...

image

পল্লবীতে শিশু হত্যা মামলা বড় বোনের সাক্ষ্য নেওয়া হয়েছে ক...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা...

image

রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স ব...

নিউজ ডেস্ক : উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প...

  • company_logo