• উদ্যোক্তা খবর

ঈশ্বরগঞ্জে জয়িতাদের সংবর্ধনা

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে পাঁচ ক্যাটাগরিতে পাঁচ জন জয়িতাকে এ সংবর্ধনা দেয়া হয়।

এ উপলক্ষ্যে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী আফসানা আক্তার মিমি, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সনিয়া আক্তার, সফল জননী হিসেবে মমতাজ বেগম, নির্যাতনের বিভীষিকা মোকাবেলায় সংগ্রামী নারী মোছাঃ তাসলিমা খাতুন, সমাজ উন্নয়নে অবদান রাখায় ইসরাত জাহানকে সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, জামায়েতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমীর অধক্ষ্য মনজুরুল হক হাসান, উপজেলা যুবদলে সাবেক সভাপতি একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, প্রেসক্লাব আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।

মন্তব্য (০)





image

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য:...

নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...

image

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...

image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

image

মরিচের গন্ধে বদলে গেছে কামালের দিন, ১০ শতকের খেতেই সাফল্য...

গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

  • company_logo