• বিনোদন

দেশের সিনেমা ছেড়ে পাশ্চাত্য ছবি নিয়ে কেন এত মাতামাতিঃ জাহ্নবী

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

‘পুষ্পা টু’ ইতোমধ্যে বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় ওপেনিং বলা হচ্ছে এ সিনেমাকে। সুকুমার পরিচালিত এ সিনেমায় একেবারে অন্যরূপে ধরা দিয়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও অভিনেত্রী রাশমিকা মান্দানা।

অগ্রিম বুকিং থেকে শুরু করে ছবি রিলিজ— বক্স অফিসের একের পর এক বাজিমাত করছে  ‘পুষ্পা টু’। ছবি মুক্তির প্রথম দিনে কেবল ভারতেই ১৭৫ কোটি টাকার বেশি আয় করেছে। সবাই যখন এই সিনেমা নিয়ে মেতে উঠেছে, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কাড়লেন শ্রীদেবীকন্যা অভিনেত্রী জাহ্নবী কাপুরের একটি পোস্ট। 

পাশ্চাত্য সিনেমা নিয়ে বাড়াবাড়ি করার কড়া জবাব দিলেন শ্রীদেবীকন্যা। ‘পুষ্পা টু’-এর সাফল্য ও উন্মাদনা এতটাই যে, বাকি সব সিনেমা এ মুহূর্তে ফিকে বলা চলে। এরই মধ্যে ২০১৪ সালের ক্রিস্টোফার নোলানের ‘ইন্টারস্টেলার’-পুনরায় মুক্তি পেলেও এ মুহূর্তে ভারতে কিছু দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। 

কারণ আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার সিনেমা ‘পুষ্পা টু’-এর নির্মাতারা সপ্তাহান্তের সব  স্ক্রিন বুক করে রেখেছেন। সে কারণে ‘ইন্টারস্টেলার’-এর ভক্তরা হতাশ। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো চলছে আলোচনা। ঠিক সেই সময় ‘পুষ্পা টু’-এর পাশে দাঁড়ালেন জাহ্নবী। প্রশ্ন তুললেন— দেশের সিনেমা ছেড়ে পাশ্চাত্য ছবি নিয়ে কেন এত মাতামাতি ভক্তদের? 

ইনস্টাগ্রাম পোস্টে জাহ্নবী লিখেছেন—পুষ্পা টুও তো সিনেমা। কেন আমরা পশ্চিমের মূর্তি পূজায় এত আচ্ছন্ন থাকব? আমাদের নিজের দেশের জিনিসকে কোথাও অযোগ্য প্রমাণ করা হয় এ ঘটনায়। আমরা নিজেদের সম্পদ ছেড়ে অন্যদের দেশের সৃষ্টিকে বেশি গুরুত্ব দিই, যা অত্যন্ত দুঃখজনক।

জাহ্নবীর মন্তব্যে কেউ কেউ যেমন তার সঙ্গে সহমত পোষণ করেছেন। তেমনই অনেকের আবার ভিন্ন মত দিয়েছেন। 

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo