• তথ্য ও প্রযুক্তি

প্রথমবার গাড়ি কেনার সময় কী কী বিষয়ে সতর্ক হবেন

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সিএনআই

তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ির শখ কমবেশি সবারই আছে। নিজের একটি গাড়ি থাকলে, যখন যেখানে খুশি চলে যাওয়া যাবে সেটিকে সঙ্গী করে। তবে সেই স্বপ্ন পূরণ করতে অনেকের কম সময় লাগে আবার কারও বেশ অনেকটা সময় লেগে যায়। তাই তো এত সাধের গাড়ি একটু বুঝে শুনেই কেনা ভালো।

আবার তা যদি হয় প্রথমবার। তাহলে আপনাকে আরও বেশি সতর্ক থাকতে হবে। জেনে নিন কী কী বিষয়ে সতর্ক হবেন-

বাজেট নির্ধারণ
গাড়ি কেনার আগে প্রথমেই সঠিক ভাবে বাজেট নির্ধারণ করতে হবে। নতুন গাড়ি নাকি সেকেন্ড-হ্যান্ড গাড়ি কেনা উচিত-সেটা ঠিক করতে হবে। নতুন গাড়ির দাম একটু বেশি পড়ে যাবে। তবে সেটা দীর্ঘ সময়ের জন্য ভালো পরিষেবা দিতে পারে। অন্যদিকে সেকেন্ড-হ্যান্ড গাড়ি কম দামে পাওয়া যাবে। আর প্রথম ড্রাইভিংয়ের জন্য কিন্তু ভালো বিকল্প হতে পারে। সব জানা থাকলে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে কোনটি কিনবেন।

গাড়ির রানিং কস্ট
গ্রাহক কীভাবে নিজের গাড়ি ব্যবহার করবেন, সেটা ভাবনাচিন্তা করাটাও গুরুত্বপূর্ণ। শহরে বেশি গাড়ি চালানো হলে মারুতি সুজুকি, হুন্দাই, অন্যদিকে যাঁরা দীর্ঘ দূরত্বে ভ্রমণ করেন কিংবা হাইওয়ে দিয়ে যাতায়াত করেন, তারা হুন্দাই সিটি কিংবা টাটা নিক্সন-এর মতো সিডান অথবা এসইউভি মডেল কিনতে পারেন।

মাইলেজ ও রক্ষণাবেক্ষণ
প্রথম গাড়ি কেনার ক্ষেত্রে এই দুই বিষয়ও মাথায় রাখা আবশ্যক। গাড়ি কম চললে পেট্রোল গাড়ি ভালো বিকল্প হতে পারে। গাড়ি বেশি চালানো হলে ডিজেল অথবা সিএনজি মডেলই ভালো।

মন্তব্য (০)





image

নতুন এআই টুল নিয়ে এলো টিকটক

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম সৃজনশীলতা উৎসব কান লায়ন্স ২০২৬-এ ...

image

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হবে না যে অপশনটি চালু করলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা পরিচয় যাচাইয়ের...

image

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, মিলবে যেসব সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : গ্রাহকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষ...

image

হোয়াটসঅ্যাপে বাড়ছে সাইবার হামলা, ৫ উপায়ে সুরক্ষিত রাখুন অ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগের অন...

image

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে সাধারণত একাধিক নির...

  • company_logo