• উদ্যোক্তা খবর

মাগুরায় কৃষকদের ২ কেজি করে হাইব্রিড ধান বীজ বিতরণ

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি: মাগুরায় কৃষকদের মাঝে ২ কেজি করে হাইব্রিড বীজ ধান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে বীজ ধান বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

মাগুরা সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর বোরো মৌসুমে মাগুরা সদর উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে সর্বমোট ২৬৩০ জন প্রান্তিক কৃষককে প্রণোদনা হিসাবে ২ কেজি করে হাইব্রিড বীজ ধান বিনামূল্যে বিতরণ করা হবে। মঙ্গলবার সকাল থেকে কৃষকদের মাঝে বীজ বিতরণ কার্যক্রম প্রাথমিকভাবে শুরু করা হয়েছে। তবে বিগত বছরে বীজ ধানের সাথে প্রণোদনা হিসাবে সার দেয়া হলেও এ বছর সার দেয়া হয়নি।

মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন কবির বলেন, মাগুরা সদর উপজেলাতে এ বছর ২৬৩০ জন কৃষককে বিনামূল্যে ২ কেজি করে হাইব্রিড বীজ ধান দেয়া হচ্ছে। তবে সার দেয়া যাচ্ছে না।

মন্তব্য (০)





image

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য:...

নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...

image

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...

image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

image

মরিচের গন্ধে বদলে গেছে কামালের দিন, ১০ শতকের খেতেই সাফল্য...

গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

  • company_logo