• খেলাধুলা

টেস্টের চেয়ে আরও শক্তিশালী দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ। এবার দল ঘোষণা করেছে স্বাগতিকরাও। ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হারাতে টেস্টের চেয়ে আরও শক্তিশালী দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। যেই দলটির অধিনায়ক শাই হোপ। এছাড়াও টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন জাস্টিন গ্রিভস।

ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিবিয়ানদের শেষ সিরিজের দল থেকে স্কোয়াডে দুটি পরিবর্তন এনেছে ক্যারিবীয়রা। হায়ডেন ওয়ালশ জুনিয়র ও জুয়েল অ্যান্ড্রুর জায়গা নিয়েছেন আমির জাঙ্গু ও জাস্টিন গ্রিভস। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকানোর পুরস্কার পেয়েছেন গ্রিভস।

স্কোয়াডে প্রথমবারের মতো ডাকা হয়েছে আমির জাঙ্গুকে। এখন পর্যন্ত অভিষেকের স্বাদ না পেলেও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি। এই উইকেটরক্ষক ব্যাটার প্রথম শ্রেণীর ক্রিকেটে আছেন দুর্দান্ত ছন্দে। জাতীয় দলে জায়গা করে নিতে খুব একটা সমস্যা হয়নি তার। ২৭ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার আমির জাঙ্গু এখন পর্যন্ত ৪৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। সর্বশেষ ৫ ইনিংসের মধ্যে তিন ম্যাচেই তিনি হাঁকিয়েছেন অর্ধশতক। আছে ১টি শতরানের ইনিংস। 

উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর শুরু হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেন্ট কিটস ও নেভিস এর রাজধানী বাসেটারে সিরিজের বাকি দুটি ম্যাচও অনুষ্ঠিত হবে ১০ ও ১২ ডিসেম্বর। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:

শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং (সহ-অধিনায়ক), কিসি কার্টি, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমেয়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, শেরফানে রাদারফোর্ড, জায়ডেন সিলস ও রোমারিও শেফার্ড

মন্তব্য (০)





image

নাটকীয় ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

১

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই টানটান উত্তেজনা, যা যেকোনো থ্রিল...

image

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

২

স্পোর্টস ডেস্ক : এশিয়ান পরাশক্তী জাপানের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে গেছে বি...

image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

৩

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

৪

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৫

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

  • company_logo