• লিড নিউজ
  • জাতীয়

তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, দেখা গেছে ঘন কুয়াশা। গত তিন দিন ধরে জেলায় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ এ তথ্য জানান।

তিনি জানান, গত তিনদিন মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির মধ্যে রেকর্ড হলেও বৃহস্পতিবার ভোর ৬টায় তাপমাত্রা আরও কমে হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে ভোর থেকে বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, কুয়াশা ভেদ করে সূর্যের কিরণ ছড়ালেও কনকনে শীত অনুভূত হচ্ছে। তবে শীত উপেক্ষা করেই নিজ নিজ কর্মে যেতে দেখা গেছে পাথর শ্রমিক, দিনমজুর, চা শ্রমিকসহ বিভিন্ন শ্রমজীবী মানুষদের।  

স্থানীয় সবজি চাষি আমজাদ আলী জানান, শীত পড়ে গেছে। ভোরে খেতে পাতা ও ফুলকপি, ধনিয়াপাতা, লাউ শাক, লাউ তুলতে গেলে গাছের পাতায় জমা শিশিরের স্পর্শে বরফের ঠান্ডা অনুভূত হচ্ছে। এতে হাত অবশ হয়ে আসে।

ভ্যানচালক সায়েদ আলী ও আমির আলী জানান, রাত থেকে সকাল পর্যন্ত বেশ ঠান্ডা। আগের থেকে ঠান্ডা বেড়েছে অনেকটাই। ভোরে ভ্যান নিয়ে বের হলে খুব ঠান্ডা লাগে। পৌষ মাস না আসতেই কনকনে শীত লাগছে।

কয়েকজন গৃহিণী জানান, শীত মৌসুমের দিন যত গড়াচ্ছে ঠান্ডা তত বাড়ছে। বাইরে কাজ করতে অসুবিধা হচ্ছে। এখনই এতো ঠান্ডা, সামনে তো আরো খারাপ হবে।

মন্তব্য (০)





image

পুলিশ হেফাজতের আসামির বাইরে কথা বলা ও প্রচারে কড়া নির্দেশ...

নিউজ ডেস্ক : আদালতের বাইরে পুলিশ হেফাজতে থাকাবস্থায় আসামির ক...

image

আদালতে রামিসার মা ‘বোন, দরজাটা খুলে দে’, বারবার বললেও খো...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ করে হত্...

image

‘দরজা ভেঙে ঢুকে টয়লেটের সামনে রক্ত দেখতে পাই’, আদালতে রাম...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ করে হত্...

image

পল্লবীতে শিশু হত্যা মামলা বড় বোনের সাক্ষ্য নেওয়া হয়েছে ক...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা...

image

রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স ব...

নিউজ ডেস্ক : উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প...

  • company_logo