• বিনোদন

প্রথমবারের মতো সৌদি মাতাবেন জেমস

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ সৌদি আরব সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো দেশটিতে কনসার্ট করতে যাচ্ছেন নগরবাউল জেমস। আজ শুক্রবার (২২ নভেম্বর) রিয়াদের আল-সুওয়াইদি পার্কে প্রবাসী বাঙালিদের গান শোনাবেন এই রকস্টার।‘বাংলাদেশ কালচার’ শিরোনামের এক কনসার্টে অংশ নিবেন তিনি। ‘রিয়াদ সিজন’ নামের এ আয়োজনে অংশ নিতে ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন জেমস।

এর আগে জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর বলেন, ‘রিয়াদে একটি অনুষ্ঠানে গান গাইবেন জেমস। এর আগে বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করলেও সৌদিতে এটি আমাদের প্রথম সফর। এখানে দর্শকরা বিনামূল্যে গান শুনতে পারবেন।’উল্লেখ্য, ভিশন–২০৩০ পরিকল্পনার আওতায় ২০১৮ সালে বিনোদন জগৎ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় সৌদি আরবে। দেশটিতে খুলে দেওয়া হয় সিনেমা হল।

এরপর থেকে শুরু হয় চলচ্চিত্র উৎসব, কনসার্ট এমনকি ফ্যাশন শোও।এরই ধারাবাহিকতায় সৌদির মিনিস্ট্রি অব মিডিয়ার আমন্ত্রণে এবারের রিয়াদ সিজনে অংশ নিচ্ছে ৯টি দেশ। ৪৫ দিনের এই আয়োজন শেষ হবে ৩০ নভেম্বর।  আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশ থেকে অংশ নেবেন জেমস। সেখানে তার গানের জাদুতে মাতিয়ে তুলবেন দর্শকদের।

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo