ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ কদিন আগেই বিশ্বকাপ বাছাইয়ে পারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষের মাঠে সুখকর অভিজ্ঞতা হয়নি আলবিসেলেস্তেদের। ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। এদিকে এই ম্যাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে যেখানে দেখা যায় আঙুল তুলে রেফারির প্রতি ক্ষোভ ঝাড়ছেন লিওনেল মেসি।
প্যারাগুয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারের কড়া ট্যাকলের পরও রেফারি ফাউল না দেওয়ায় তাকে কাপুরুষ বলেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। সেই কারণেই কি পেরুর বিপক্ষে আর্জেন্টিনার মাঠে সতর্ক ছিলেন কলম্বিয়ান রেফারি উইলমার রোলদান! মেসি এবার রেফারিকে নিয়ে ক্ষুব্ধ নন, বেজার হয়েছেন পেরু অধিনায়ক পাওলো গেরেরো।
১-০ গোলে আর্জেন্টিনার জয়ের ম্যাচে পেরুকে ১৮ বার শুনতে হয়েছে ফাউলের বাঁশি। ম্যাচের তিনটি হলুদ কার্ডের প্রত্যেকটি তাদের খেলোয়াড়দের বিরুদ্ধে। স্বাগতিকদের বিরুদ্ধে ফাউল হয়েছে ১০টি। গেরেরোর অভিযোগ, মেসিকে স্পর্শ করলেই ফাউল দিয়েছেন রোলদান। আর্জেন্টিনার পক্ষপাতিত্ব করেছেন তিনি!
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে সপ্তম হারে টেবিলের তলানিতে থাকা পেরুর ৪০ বছর বয়সী অধিনায়ক বললেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে খেলা কঠিন। প্রতিটি ছোঁয়াই ছিল রেফারির কাছে ফাউল। কিন্তু আমাদের ফাউল করলেও তা দেওয়া হয়নি। কেমন ছিল সবাই দেখেছে।’
আরেকটি সাক্ষাৎকারে গেরেরো বললেন, ‘আমাদের মেরে খেললেও কোনও ফাউল ডাকা হয়নি। মেসিকে আঙুল দিয়ে স্পর্শ করলেই আমাদের বিরুদ্ধে ফাউল ডাকা হয়েছে। এটা খেলাকে কঠিন করে তুলেছিল, কারণ এটা বাধাগ্রস্ত করার মতো ব্যাপার।
স্পোর্টস ডেস্ক : স্পেনের ইতিহাসে সবচেয়ে সফলতম ক্লাব রিয়াল মা...
নিউজ ডেস্ক : গেল বছর আর্সেনালের কাছে ফাইনালে হেরেছিল বা...
স্পোর্টস ডেস্ক : ফোর্বসের জরিপে আয়ের দিক থেকে শীর্ষে পর্তুগালের তারকা ফ...
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, সে বিষয়ে ধোঁয়া...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের কোচিং স্টাফের...

মন্তব্য (০)