• তথ্য ও প্রযুক্তি

তারুণ্য নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে টাঙ্গাইল জেলা তথ্য অফিসের মত বিনিময় 

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের উদ্যোগে বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় ‘তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতা মূলক বাংলাদেশ গড়ে তোলার জন্য জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে’ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

টাঙ্গাইল জেলা শহরের বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের হলরুমে ২০ নভেম্বর বুধবার সকাল ১১ টায় এ সভার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সঞ্জয় কুমার মহন্ত। টাঙ্গাইলের জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. বজলুর রহমান। মত বিনিময় সভায় বিষয় ভিত্তিক ধারণাপত্র পাঠ করেন বিবেকানন্দ হাই এন্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক আলী হায়াত। বক্তারা বাংলাদেশের অতীত ইতিহাস তুলে ধরেন। ছাত্র জনতার আন্দোলনের কথাও তাদের বক্তব্যে উঠে আসে। তারুন্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে পুরুষের পাশাপাশি নারীদের সমান ভাবে এ গিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করেন তারা। অনুষ্ঠানে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, তরুন সংগঠক, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ'সহ ৩৫০ জন অংশ গ্রহণ করেন।

মন্তব্য (০)





image

ফোনের ব্যাটারি ও ডেটা খরচ কমাতে যে ৫ সেটিংস বন্ধ করবেন

তথ্য প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে এমন অনেক ফিচার থাকে, যেগুলো সবসময় ব্য...

image

ইনস্টাগ্রামের নতুন ফিচার, ট্যাগ করা পোস্টও দেখাবে প্রোফাইলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের প্রোফ...

image

অ্যাকাউন্ট ছাড়াই দেওয়া যাবে কল, নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও শিগগিরই অডিও ও ...

image

‎ফেসবুক-ইনস্টাগ্রামে আশির দশকের ছবির ছড়াছড়ি, বানাবেন যেভা...

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকট...

image

এআইয়ের ক্যামেরায় ফিরে এসেছে আশির দশক

নিউজ ডেস্কঃ ধরুন একটি পুরোনো অ্যালবাম খুলেছেন। ছবিতে আপ...

  • company_logo