• লিড নিউজ
  • তথ্য ও প্রযুক্তি

ফরিদপুরে জানতে ও জানাতে তথ্য মেলা শুরু 

  • Lead News
  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ''তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো'' স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে।  বুধবার (২০ নভেম্বর) বিকেলে শহরের অম্বিকা ময়দানে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: কামরুল হাসান মোল্যা। 

জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ আয়োজনে এ মেলার আয়োজন করা হয়। উদ্বোধনের পর থেকেই মেলায় স্টলগুলোতে ভিড় ছিল তথ্য সেবাগ্রহীতাদের। তাঁদের তথ্য প্রদানে ও তথ্য সংগ্রহ পদ্ধতি জানাতে ব্যস্ত ছিলেন কর্মকর্তারা। এছাড়াও রয়েছে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

তথ্য সমৃদ্ধ জনসমাজের জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা খোলা থাকবে। মেলায় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ২৬টি স্টল রয়েছে। 

মন্তব্য (০)





image

ফোনের ব্যাটারি ও ডেটা খরচ কমাতে যে ৫ সেটিংস বন্ধ করবেন

তথ্য প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে এমন অনেক ফিচার থাকে, যেগুলো সবসময় ব্য...

image

ইনস্টাগ্রামের নতুন ফিচার, ট্যাগ করা পোস্টও দেখাবে প্রোফাইলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের প্রোফ...

image

অ্যাকাউন্ট ছাড়াই দেওয়া যাবে কল, নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও শিগগিরই অডিও ও ...

image

‎ফেসবুক-ইনস্টাগ্রামে আশির দশকের ছবির ছড়াছড়ি, বানাবেন যেভা...

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকট...

image

এআইয়ের ক্যামেরায় ফিরে এসেছে আশির দশক

নিউজ ডেস্কঃ ধরুন একটি পুরোনো অ্যালবাম খুলেছেন। ছবিতে আপ...

  • company_logo