• লিড নিউজ
  • জাতীয়

সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, চার ঘণ্টা পর যান চলাচল শুরু

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ সড়ক ছেড়েছেন তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। এর মধ্য দিয়ে সাড়ে চার ঘণ্টা পর রাজধানীর মহাখালী এলাকায় যান চলাচল শুরু হলো।

 তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবি নিয়ে সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে তীব্র যানজট সৃষ্টি হয়। পাশাপাশি তারা রেললাইনও অবরোধ করেন।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। এর পর থেকে সড়ক ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।  

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিকেল ৪টার দিকে সড়ক থেকে সরে গেছেন। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক।  

সোমবার বেলা সাড়ে ১১টা থেকে মহাখালীতে রেললাইন, সড়ক ও মহাখালী ফ্লাইওভার অবরোধ করে রাখেন।

মন্তব্য (০)





image

পুলিশ হেফাজতের আসামির বাইরে কথা বলা ও প্রচারে কড়া নির্দেশ...

নিউজ ডেস্ক : আদালতের বাইরে পুলিশ হেফাজতে থাকাবস্থায় আসামির ক...

image

আদালতে রামিসার মা ‘বোন, দরজাটা খুলে দে’, বারবার বললেও খো...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ করে হত্...

image

‘দরজা ভেঙে ঢুকে টয়লেটের সামনে রক্ত দেখতে পাই’, আদালতে রাম...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ করে হত্...

image

পল্লবীতে শিশু হত্যা মামলা বড় বোনের সাক্ষ্য নেওয়া হয়েছে ক...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা...

image

রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স ব...

নিউজ ডেস্ক : উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প...

  • company_logo