• স্বাস্থ্য

উলিপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান উপলক্ষে সমন্বয় সভা

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‘‘ এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’’ এই স্লোগানকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান ২য় পর্যায়ের কার্যক্রম উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হারুন অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোকদার, সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান, মহিলা ও শিশু বিষয় কর্মকর্তা সখিনা আক্তার, উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আল হেলাল মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, প্রাণি সম্পদের ডা. শাহরিয়ার, ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি নুরবক্ত মিঞা, এশিয়ান টিভি'র এমএইচ শাহীন, প্রতিদিনের বাংলাদেশের চন্দন কুমার সরকার, স্বদেশ প্রতিদিন ও সিএনআই প্রতিবেদক জাহিদ হাসান প্রমুখ।

সভায় জানানো হয়, নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করে বাংলাদেশ সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে এইচপিভি টিকা সংযোজন করেছে। অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হওয়া বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিতব্য এইচপিভি টিকাদান ক্যাম্পেইন, শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ম থেকে ৯ম শ্রেণি ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জন্য টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। গত ২৪ অক্টোবর থেকে ১ম ধাপে এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু হয়ে ১৪ নভেম্বর পর্যন্ত ১৪ হাজার ১'শ ৬৮জন শিক্ষার্থীকে এইচপিভি টিকা দেয়া হয়। ২য় পর্যায়ে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

মন্তব্য (০)





image

‎হাম এড়াতে ঈদে শিশুদের নিয়ে সতর্কভাবে চলাচলের পরামর্শ জনস...

নিউজ ডেস্কঃ ঈদকে সামনে রেখে গণপরিবহনে বাড়তি ভিড়, অবাধ য...

image

হাম ও উপসর্গে আরও ১৬ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৫২৮

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ...

image

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মোট ৫০০ ছ...

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে সারাদেশে আরও...

image

হাম ও উপসর্গে মোট মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

নিউজ ডেস্কঃ দেশে সবশেষ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ...

image

হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা ৫০০ ছু...

নিউজ ডেস্ক : হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১১...

  • company_logo