• উদ্যোক্তা খবর

ওরাই আপনজন সামাজিক সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা পালিত  

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ায় ওরাই আপনজন সামাজিক সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা, উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, ও এতিম ছাত্রদের মাঝে পোশাক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

শনিবার ৯ নভেম্বর সকাল ১০টায় রেড উইং রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলে ওরাই আপনজন সামাজিক সংগঠনের সভাপতি ও ডকটরস কমিউনিটি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অবঃ) মনীন্দ্র কিশোর মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং, দৈনিক কুমিল্লার কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোঃ আবুল কাশেম হৃদয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মুহিবুস সালাম খান, লেখক ও গবেষক ড. কামরুল হাসান। 

সংগঠনের সাধারণ সম্পাদক ও বিসিআইসির সাবেক জেনারেল ম্যানেজার মোঃ ফারুকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা এর সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদ, উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, বরুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ জালাল উদ্দিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আছিয়া খাতুন, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ভলান্টিয়ার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ মিজানুর রহমান ভুইয়া, বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সহ সভাপতি মোঃ আমির হোসেন ভুইয়া, বাংলাদেশ স্কাউট কুমিল্লা জেলার সাধারন সম্পাদক মোঃ আক্তারুজ্জামান মাষ্টার, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ মাসুদ মজুমদার, আগানগর ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ শাখাওয়াত হোসেন। 

এসময় উপস্থিত ছিলেন বরুড়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির হোসেন, এক বাড়িয়া সরাকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা মজুমদার, বরুড়া মডেল পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইয়েদা আক্তার। এদিন ওরাই আপনজন সামাজিক সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা, এতিম ছাত্রদের মাঝে পোশাক ও উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে কেক কাটার মধ্যে দিয়ে ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

মন্তব্য (০)





image

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য:...

নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...

image

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...

image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

image

মরিচের গন্ধে বদলে গেছে কামালের দিন, ১০ শতকের খেতেই সাফল্য...

গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

  • company_logo