• শিক্ষা

পবিপ্রবিতে আইটি কার্নিভাল অনুষ্ঠিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আয়োজনে "মেটাহিউরিস্টিক কি করতে পারে" বিষয়ক পবিপ্রবি আইটি কার্নিভাল-২০২৪ উপলক্ষে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে উক্ত সেমিনারে অনুষ্ঠিত হয়েছে।

কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং অনুষদের অধ্যাপক  ড. মোঃ আব্দুল মাসুদ এর সঞ্চালনায় ও একই অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিসিএস) সদস্য ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক  ড. এম. সোহেল রহমান। 

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক  পবিপ্রবি উপাচার্য অধ্যাপক  ড. কাজী রফিকুল ইসলাম।  এছাড়াও উপস্থিত ছিলেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন সহ পবিপ্রবির  শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে মেটাহিউরিস্টিক বিষয়ে বক্তারা বিভিন্ন দিক আলোচনা করেন এবং এটি কিভাবে প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে সে সম্পর্কে আলোকপাত করেন।

মন্তব্য (০)





image

সভা চলাকালে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসু নেতাদের

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধু...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে একক বক্তৃতা ও সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

সাবেক ছাত্রলীগ কর্মীসহ শিক্ষার্থীদের পেটালেন আম্মারসহ শিব...

নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের (...

image

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

নিউজ ডেস্ক : নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কিশ...

image

নোবিপ্রবির ট্রেজারার হলেন পবিপ্রবি অধ্যাপক ড. মো. হাছান উ...

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

  • company_logo