• উদ্যোক্তা খবর

গোপালপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধি : চলতি রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুর্নবাসন কর্মসূচীর আওতায় টাঙ্গাইলের  গোপালপুর উপজেলার ৫হাজার ৬শত কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজ গতকাল মঙ্গলবার শুরু হয়েছে।

উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, নবাগত উপজেলা নিবাহী অফিসার ও উপজেলা কৃষি পূনবাসন বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ আরিফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তৈৗশিকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মো: এখলাছ মিয়া, পল্লী উন্নয়ন অফিসার মো: রুহুল আমিন, ডিকেআইবি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হালিম, গোপালপুর উপজেলা শাখার সভাপতি মো. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. আবু কায়সার রাসেল, উপজেলা শহর বিএনপির সাধারণ সম্পাদক মো: চান মিয়া, মহিলা দলের সভানেত্রী নাজমা পারভীন প্রমুখ।

প্রসঙ্গত, সরিষা ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার নির্বাচিত ৫হাজার ৬শতজন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিঘা প্রতি জমির জন্য ১ কেজি উন্নত জাতের সরিষার বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার সহায়তা পাবেন।

 

মন্তব্য (০)





image

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য:...

নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...

image

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...

image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

image

মরিচের গন্ধে বদলে গেছে কামালের দিন, ১০ শতকের খেতেই সাফল্য...

গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

  • company_logo