• কূটনৈতিক সংবাদ

বাংলাদেশের উন্নয়নে সোভিয়েত ও রাশিয়ান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকদের অবদান শীর্ষক অনুষ্ঠান

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: বাংলাদেশে সোভিয়েত ও রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের অ্যালুমনি এসোসিয়েশনের সহযোগিতায় গত ১ নভেম্বর শুক্তবার ঢাকাস্থ রাশিয়ান হাউস স্বাধীনতা অর্জন এবং আধুনিক বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের অবদান শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ঢাকাস্থ রাশিয়ান হাউজের পরিচালক পাভেল দ্ভইচেনকভ তার স্বাগত বক্তব্যে উল্লেখ করেন যে, রাশিয়া ও বাংলাদেশের মধ্যে বিজ্ঞান, সংস্কৃতি ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা সক্রিয়ভাবে বিকশিত হচ্ছে। তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর পুনর্গঠনে সোভিয়েত ইউনিয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং বাংলাদেশের উন্নয়নে রাশিয়ার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।মুক্তিযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন বাঙালি ছাত্রদের জন্য বিনামূল্যে শিক্ষা এবং জাতীয় বিশেষজ্ঞদের প্রশিক্ষণসহ বাংলাদেশ পুনর্গঠনের জন্য যথেষ্ট সহায়তা প্রদান করে।

এর ফলে রাশিয়ান ভাষার প্রতি দৃঢ় আগ্রহ তৈরি হয়েছিল, যা বাংলাদেশে সোভিয়েত অ্যালুমনি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার মাধ্যমে আরও প্রসারিত হয়েছিল  এই অ্যাসোসিয়েশনে বর্তমানে ছয় হাজারেরও বেশি সদস্য রয়েছে। এই সমিতি সাংস্কৃতিক ও শিক্ষামূলক উদ্যোগে ঢাকাস্থ রাশিয়ান হাউসের সাথে সক্রিয়ভাবে সহযোগিতা করে বাংলাদেশে রাশিয়ান ভাষা ও সংস্কৃতির প্রচার করে। অনুষ্ঠানটি গ্র্যাজুয়েটদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে রুশ ও বাংলা গান পরিবেশিত হয়।

মন্তব্য (০)





image

বাংলাদেশ সবসময় মেরুকরণের পরিবর্তে অংশীদারিত্বকেই বেছে নেব...

নিউজ ডেস্ক : পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে আঞ...

image

ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ...

image

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ...

image

ওআইসি সম্মেলনের ফাঁকে ইরানের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বাং...

নিউজ ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত নারী বি...

image

‎সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিব...

নিউজ ডেস্কঃ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজ...

  • company_logo