• শিক্ষা

পবিপ্রবিতে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: "গ্রামীণ নারীর মর্জাদাপুর্ন জীবন গড়ি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করি"- এই প্রতিপাদ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল (পবিপ্রবি)এ বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস ২০২৪ উদযাপন করা হয়।

বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১ টায় এ উপলক্ষে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচী-(ক্রিয়া) প্রকল্পের উদ্যোগে জার্মপ্লাজম সেন্টার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে বেলা সোয়া ১১ টায় জার্মপ্লাজম সেন্টারের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জার্মপ্লাজম সেন্টারের পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাননীয়  ভাইস চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, যুগে যুগে নারীরা পুরুষের পাশে থেকে সাহস জুগিয়েছেন এবং সকল কাজে সহযোগিতা করেছেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ এবং পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পরিচালক প্রফেসর মোঃ জামাল হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর, যেভাবে দেখবেন

১

নিউজ ডেস্ক : চলমান বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্...

image

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দ...

২

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএস...

image

উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার

৩

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থ...

image

৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক ...

৪

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ...

image

২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই:...

৫

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছে...

  • company_logo