ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের ছয়টি বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশে আবহাওয়া অধিদফতর। সেইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
রোববার (২৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়াও সোমবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ করে হত্...
নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ করে হত্...
নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা...
নিউজ ডেস্ক : উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প...
নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।...

মন্তব্য (০)