• বিনোদন

হানিমুন উদযাপনে কোথায় গেলেন চিত্রনায়িকা শিরিন শিলা?

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ সদ্যই বিয়ে করেছেন ঢাকাই চিত্রনায়িকা শিরিন শিলা। দীর্ঘ ছয় বছর সম্পর্কে থাকার পর প্রেমিক আবিদুল মোহাইমিন সাজিলকে বিয়ে করেছেন তিনি। চলতি বছরের শুরুতেই নায়িকা জানিয়েছিলেন যে এ বছরেই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন তারা। শিরিন-সাজিলের প্রথম সাক্ষাৎ হয় ২০১৮ সালের ১০ অক্টোবর। ৬ বছর আগের প্রেমের শুভদৃষ্টির দিনটিকে স্মরণ করে গত ১০ অক্টোবর বিয়ে সারেন তারা।

রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ছোট পরিসরে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়। বিয়ে হতেই শিরিন-সাজিল এখন সাক্ষাৎ সুখী দম্পতি। তাদের বিয়ের বয়স এখন ১৫ দিনের মতো। সময়টা এখন হানিমুনের; তাতে কোনো সন্দেহ নেই। তবে তারা কি আদৌ তাদের হানিমুন সম্পন্ন করলেন? শুক্রবার সামাজিক মাধ্যমে শিরিনের একটি ভিডিও পোস্টে দেখা যায়, গাড়িতে করে ঘুরতে বেরিয়েছেন নায়িকা ও তার স্বামী সাজিল।

লিখেছেন 'বেড়াতে যাই কক্সবাজার'।পরদিন এক রৌদ্রোজ্জ্বল সকালে মিষ্টি রোদের ছোঁয়া গায়ে লাগিয়ে এক ফ্রেমে নিজেদের ধরা দিলেন শিরিন সাজিল। একটা অভিজাত হোটেলের সুইমিংপুল কমপ্লেক্স থেকে ছবিটি ছেড়েছে দেখে বোঝা গেল। দুজনের চোখেই রোদচশমা, গায়ে টিশার্ট। বোঝাই যাচ্ছে, সেখানে বেশ জমিয়ে, চিলিং সময় কাটাচ্ছেন এই নবদম্পতি।শিরিন-সাজিলের এই ভালোবাসায় ভরা মুহূর্ত অনুরাগীদের মাঝে ভাগ করে নিলেন তারা।

ফেসবুক পোস্টে ছবিগুলো শেয়ার করে শিরিন লিখেছেন, ‘শুভ সকাল কক্সবাজার!’ যদিও তারা হানিমুন উদযাপনে সেখানে গিয়েছেন কি না, তা  স্পষ্ট করে লেখা নেই। দুজনকে একসঙ্গে দেখে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান ভক্তরা। তবে নেটিজেনদের ধারণা, নিশ্চই হানিমুন কাটাতেই কক্সবাজার পাড়ি জমিয়েছেন এই নবদম্পতি। তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, সেটিও কামনা করেন অনুরাগীরা।

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo