• তথ্য ও প্রযুক্তি

আপনি চাইলেই ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপায়?

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

 

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যেকোনো ব্যক্তিকে মেসেজ পাঠালেই, সেই ব্যক্তির ফোনে আপনার ফোন নম্বর ভেসে ওঠে। আর সেখানেই বড় সমস্যার কারণ, নিজের ফোন নম্বর গোপন রেখে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানোর অ্যাপের মধ্যে কোনও ফিচার্স এখনও পর্যন্ত নেই। তবে, আপনি চাইলেই সিম কার্ড ছাড়াও হোয়াটসঅ্যাপ রেজিস্টার করতে পারেন। সে ক্ষেত্রে নিজের মোবাইল নম্বরও গোপন রাখতে পারবেন।

সিম কার্ড ছাড়াও হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য ফোনে কয়েকটি জিনিস আগে থেকেই সেট করে নিতে হবে। তার জন্য আপনার ফোন অথবা ট্যাবলেটে প্রথমেই হোয়াটসঅ্যাপ ইনস্টল করুন।

১. টেক্সট নাউ (TextNow) অ্যাপ ডাউনলোড করুন

প্রথমেই নিজের ফোনে TextNow নামের একটি অ্যাপ ডাউনলোড করুন। এই অ্যাপ আপনাকে একটি ইউনিক ফোন নম্বর দেবে, যা ব্যবহার করে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।

২. হোয়াটসঅ্যাপ ডাউনলোড করুন

অ্যানড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর থেকে কিংবা আইফোনের জন্য অ্যাপ স্টোর নিজের ফোনে ডাউনলোড করুন হোয়াটসঅ্যাপ। কম্পিউটার থেকে ব্যবহার করলে আপনাকে একটি এমুলেটর ডাউনলোড করে হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে হবে।

3. টেক্সট নাউ অ্যাপ ওপেন করে ফোন নম্বর লিখে রাখুন

টেক্সট নাউ অ্যাপ ইনস্টল করে সেট আপ শেষ করে ফেলুন। এখানে আপনি নিজের ফোন নম্বর দেখতে পাবেন। এই নম্বরটি নোট করে রাখুন। হোয়াটসঅ্যাপ লগ-ইন করতে প্রয়োজন হবে এই নম্বর।

৪. হোয়াটসঅ্যাপ ওপেন করুন

এবার নিজের ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করে নতুন নম্বর ব্যবহার করে লগ ইন করুন।

৫. টেক্সট নাউ নম্বর এন্টার করুন

শর্তাবলী মেনে নিয়ে এখানে আপনার টেক্সট নাউ-এর নম্বর এন্টার করুন।

৬. এসএমএস ভেরিফিকেশন ফেল করার জন্য অপেক্ষা করুন

এসএমএস ভেরিফিকেশন ফেল করার জন্য ৫ মিনিট অপেক্ষা করুন। এবার আপনার ফোনে কলব্যাকের অপশন দেখতে পাবেন। সেখানে কল মি অপশন সিলেক্ট করুন। এবার আপনার টেক্সট নাউ নম্বরে কল করবে হোয়াটসঅ্যাপ।

৭. ভেরিফিকেশন কোড জানুন

এবার টেক্সট নাউ অ্যাপ ওপেন করে হোয়াটসঅ্যাপ কলের জন্য অপেক্ষা করুন। কল এলে তা রিসিভ করে, ফোনের মাধ্যমে জানানো ভেরিফিকেশন কোড লিখে রাখুন।

৮. ভেরিফিকেশন শেষ করুন

এবার ভয়েস কলের মাধ্যমে জানানো কোড হোয়াটসঅ্যাপে বসিয়ে ভেরিফিকেশন শেষ করুন।

৯. সেট আপ শেষ করুন

ভেরিফিকেশন কোড বসানোর পরে ধাপে ধাপে ভেরিফিকেশন পদ্ধতি শেষ করুন।

মন্তব্য (০)





image

নতুন এআই টুল নিয়ে এলো টিকটক

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম সৃজনশীলতা উৎসব কান লায়ন্স ২০২৬-এ ...

image

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হবে না যে অপশনটি চালু করলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা পরিচয় যাচাইয়ের...

image

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, মিলবে যেসব সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : গ্রাহকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষ...

image

হোয়াটসঅ্যাপে বাড়ছে সাইবার হামলা, ৫ উপায়ে সুরক্ষিত রাখুন অ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগের অন...

image

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে সাধারণত একাধিক নির...

  • company_logo