ছবিঃ সংগৃহীত
স্বাস্থ্য ডেস্কঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ২৯ জন।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারা যাওয়া ৪ জনের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী। তাদের মধ্যে একজন বরিশাল বিভাগের, দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের।চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৬৮ জন। মোট আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ২২৫ জন।
নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। ন...
পঞ্চগড় প্রতিনিধি: দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিস আক্রান...
নিউজ ডেস্কঃ দেশে ডেঙ্গুর ভয়াবহতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘ...
নিউজ ডেস্কঃ মানুষের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে বর্তমান সরকা...

মন্তব্য (০)