• লিড নিউজ
  • শিক্ষা

সচিবালয়ে ঢুকে বিক্ষোভ: সেনা-পুলিশের ধাওয়ায় ছত্রভঙ শিক্ষার্থীরা

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সেনাবাহিনী ও পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে পড়েছেন এইচএসসি ও সমমান পরীক্ষায় ফল পুনর্মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া বিক্ষোভকারী শিক্ষার্থীরা।বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় সচিবালয়ে ঢুকে ছয় নম্বর ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এসময়ে ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস, মুগ্ধের বাংলায়- বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপস না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শিক্ষার্থীরা জানান, ‘আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কিছু শিক্ষার্থীকে ভালো ফল দেওয়া হয়েছে, অথচ আমরা ভালো লিখে আমাদের প্রাপ্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছি। আমরা দ্রুত সময়ের মধ্যে এই ফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়নের দাবি করছি।’

এর আগে ২০ আগস্ট শিক্ষার্থীরা নতুন করে পরীক্ষা ছাড়া সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসি ফল প্রকাশের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েন। তারা বলেছিলেন, ‘একটা বোর্ড পরীক্ষা ৬-৭ মাস ধরে ঝুলে থাকবে, তা কীভাবে হয়? আমাদের জানানো হয়েছিল ১১ সেপ্টেম্বর পরীক্ষা হবে, তাহলে ফলাফল প্রকাশের জন্য এত সময় কেন লাগবে?’

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo