• শিক্ষা

দুই দফা দাবিতে দিনাজপুরে কলেজ শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি পালন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: জনবল কাঠামো এবং এমপিও ভুক্তির নীতিমালা ২০২১ অনুযায়ী অন্তর্ভুক্তিসহ দুই দফা দাবিতে আজ বুধবার সকালে দিনাজপুরের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সুবিধা বঞ্চিত কলেজ শিক্ষকরা। বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স- মাষ্টার্স শিক্ষক ফেডারেশনের ডাকে ওই কর্মসূচি পালন করেন তারা। এতে অংশ নেন বিভিন্ন কলেজে কর্মরত সুবিধা বঞ্চিত আড়াই শতাধিক শিক্ষক শিক্ষিকা।

গত ১৭ অক্টোবর ঢাকায় শিক্ষা ভবনের সামনে শিক্ষকদের মানববন্ধনসহ অবস্হান কর্মসূচিতে জলকামান ব্যবহার লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং পুলিশী হামলার প্রতিবাদসহ দুই দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার বরাবরে লেখা স্মারকলিপি তুলে দেন তারা।

সুবিধা বঞ্চিতদের অভিযোগ, বৈধভাবে নিয়োগের পরেও ৩২ বছর ধরে জনবলকাঠামোসহ এমপিও না করায় সারাদেশে আর্থ সামাজিকভাবে মানবেতর জীবন যাপন করছে অনার্স- মাষ্টার্স কোর্সের সাড়ে ৩ হাজার শিক্ষক শিক্ষিকা।এসময় বক্তব্য দেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স- মাষ্টার্স শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মেহেরাব আলী, জেলা কমিটির সভাপতি মহাদেব শর্মা, জেলা কমিটির সাদারন সম্পাদক বন্দে আলী মিয়া এবং আদর্শ কলেজের প্রভাষক লিলুফা ইয়াসমিনসহ অন্যান্যরা।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo