• বিনোদন

সাইফের কাছে তার নামে ট্যাটু করানোর আবদার করেছিলেন কারিনা!

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা সাইফ আলী খানের দ্বিতীয় স্ত্রী কারিনা কাপুর। প্রথম স্ত্রী অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পর ‘বেবো’র  সঙ্গেই দারুণ সংসার চলছে সাইফের।

সে ঘরে রয়েছে স্টারকিড তৈমুর।  

সাইফের হাতে করিনার নামের ট্যাটুর দেখা মেলে সব সময়। একে ভালোবাসার চিহ্ন বলে মন্তব্য এ যুগলের।  

এবার নিজেদের দাম্পত্য জীবনের রসায়ন নিয়েও কথা বলেন কারিনা।

সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে বলিউডের আরেক অভিনেত্রী কারিশমা কাপুরের সঙ্গে যোগ দেন কারিনা। সেখানে বড় বোনের সামনেই সাইফের সঙ্গে তার প্রেমময় দাম্পত্য জীবন নিয়ে কথা বলেন তিনি।

কারিনা জানান, সাইফের কাছে নাকি তিনি আবদার করেছিলেন, ‘ভালোবাসলে তার নামে ট্যাটু করতেই হবে। ’ সাইফও আবদার রাখেন প্রিয়তমার।

এই সাক্ষাৎকারেই মজার ছলে কারিনা জানান, দুই ছেলে তৈমুর ও জেহ-র তুলনায় তাদের বাবাই নাকি বেশি দুষ্টুমি করেন।

করিনা ফাঁস করেন, কোথাও যাওয়ার আগে তৈরি হতে কারিশমা নাকি অনেক সময় নেন।  তিনি বলেন, ‘কাপড় পরতে, কোনো অনুষ্ঠানে যেতে সাজগোজ করতে এত সময় নেন কারিশমা, আমি বিরক্ত হয়ে যাই তখন!’ 

বোনের এমন অভিযোগ শুনেই চোখে ঘুরিয়ে কারিনার দিকে তাকান কারিশমা।

কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে কারিনার ছবি ‘দ্য বাকিংহাম মার্ডার্স’। তবে সিনেমাটি বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি। এর আগে ‘ক্রু’ ছবিতে কৃতি শ্যানন ও টাবুর সঙ্গে তাকে দেখা গিয়েছিল। সেই ছবি অবশ্য বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল।

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo