• লিড নিউজ
  • জাতীয়

বিভিন্ন দাবিতে আবারো গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চাকরিসহ বিভিন্ন দাবিতে আবারো গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। বুধবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম বিপাকে পড়েন যাত্রীরা।

এর আগে বিক্ষুব্ধ শ্রমিকরা ভোগরা চৌধুরী বাড়ি এলাকায় বেশ কিছু কারখানায় গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করেন। তারা ওইসব কারখানার শ্রমিকদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। এক পর্যায়ে ভোগরা চৌধুরী বাড়ি এলাকার আশপাশের বেশ কিছু কারখানা বুধবারের জন্য ছুটি ঘোষণা করা হয়।

এগুলো হলো- বেলমন্ড, টেকনো ফাইভার লিমিটেড, ইন্টারলিং, ইউরোমিক ট্যাক্স লিমিটেড, রুয়া ফ্যাশন প্রভৃতি।

এর আগে মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ১১ ঘণ্টা অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে এ পথে চলাচলকারী যাত্রীরা ভয়াবহ ভোগান্তিতে পড়েছিলেন। আজ বুধবার ঠিক একই স্থানে শ্রমিকরা ফের অবরোধ করলেন। এতে অফিসগামী যাত্রীসহ বিভিন্ন প্রয়োজনে বের হওয়া মানুষের ভোগান্তি আরও বেড়েছে।

পোশাক শ্রমিক নাজমুল হোসেন বলেন, চার মাস যাবত চাকরি ছাড়া রয়েছি। বিভিন্ন কারখানায় চাকরির জন্য গেলে তারা পুরুষ শ্রমিকদের নিয়োগ দিচ্ছে না। অনেক কারখানায় নারী শ্রমিকদেরও ছাঁটাই করে দেওয়া হচ্ছে। আমরা চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহাল এবং পুরুষ শ্রমিকদের চাকরিতে নিয়োগের দাবি জানিয়ে আসছি।গাজীপুর শিল্পপুলিশের এসপি সারোয়ার আলম বলেন, চাকরিসহ বিভিন্ন দাবিতে পোশাক কারখানার বেশ কিছু শ্রমিক বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সৃষ্টি করেছে। শিল্পপুলিশ ঘটনাস্থলে গেছে। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলছে।

 

মন্তব্য (০)





image

পল্লবীতে শিশু হত্যা মামলা বড় বোনের সাক্ষ্য নেওয়া হয়েছে ক...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা...

image

রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স ব...

নিউজ ডেস্ক : উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প...

image

তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।...

image

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু ৮ জুন

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি সন্দেহে ধড়পাক...

image

জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্...

নিউজ ডেস্ক : বাধ্য হয়ে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়ে...

  • company_logo