• লিড নিউজ
  • জাতীয়

গাজীপুরে শ্রমিক-ছাত্রদের বিক্ষোভঃ দুই মহাসড়ক যান চলাচল বন্ধ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বকেয়া বেতনের দাবিতে শ্রমিক ও অধ্যক্ষকে বহিষ্কারের দাবিতে ছাত্রদের বিক্ষোভ হচ্ছে গাজীপুরে। তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল থেকে দুই পক্ষের বিক্ষোভ-অবরোধ চলমান।

পুলিশ, কারখানার শ্রমিক ও এলাকাবাসী জানায়, এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের মোগরখাল এলাকার টি অ্যান্ড জেড গ্রুপের এপিএল অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এ সময় উত্তেজিত শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় অবরোধ সৃষ্টি করে।

এ কারণে সকালে ৮টা থেকে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগ বাড়ে জনসাধারণের।

শ্রমিকরা জানায়, গত ৩০ সেপ্টেম্বর বেতন দেওয়ার কথা থাকলেও পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। এ কারণে আমরা বিক্ষোভ করছি। এ ধারাবাহিকতায় আমরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছি।

এদিকে কোনাবাড়ী এলাকার এম এম নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা টিফিন ও নাইট বিল এবং হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে সকাল থেকে বিক্ষোভ করছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতির স্বাভাবিক করার চেষ্টা চলছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের অধ্যক্ষকে বহিষ্কারের দাবিতে তাদের এ বিক্ষোভ ও অবরোধ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইজ উদ্দিন জানান, ছাত্ররা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সচেষ্ট।

মন্তব্য (০)





image

পল্লবীতে শিশু হত্যা মামলা বড় বোনের সাক্ষ্য নেওয়া হয়েছে ক...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা...

image

রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স ব...

নিউজ ডেস্ক : উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প...

image

তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।...

image

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু ৮ জুন

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি সন্দেহে ধড়পাক...

image

জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্...

নিউজ ডেস্ক : বাধ্য হয়ে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়ে...

  • company_logo