• কূটনৈতিক সংবাদ

এবার রাষ্ট্রদূত সাইদা মুনাকে ফেরত আনা হচ্ছে

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সিএনআই

অনলাইন ডেস্কঃ যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীমকে ঢাকায় ফেরত আনা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক পরিচিতি পাওয়া এই রাষ্ট্রদূতকে এক আদেশে ঢাকায় সদর দপ্তরে ডেকে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

রোববার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে সাইদা মুনা তাসনীমকে লন্ডনের দায়িত্বভার ছেড়ে অনতিবিলম্বে ঢাকায় ফিরতে বলা হয়েছে।

বিসিএস ১১ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মুনা তাসনীম ২০১৮ সালের নভেম্বর থেকে লন্ডনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। লন্ডনে তিনিই প্রথম নারী রাষ্ট্রদূত। এর আগে তিনি থাইল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।

এ বছরের ডিসেম্বরে তার অবসর পূর্ব ছুটিতে যাওয়ার কথা আছে। ডিসেম্বর মাসে আরও পাঁচজন রাষ্ট্রদূতের অবসর পূর্ব ছুটিতে যাওয়ার কথা আছে। তবে তাদের এখনো ফেরত আসতে বলা হয়নি।

এদিকে যেসব দূতাবাসে রাষ্ট্রদূত নেই, সেসব দেশে রাষ্ট্রদূত নিয়োগের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে কিছু দেশে রাষ্ট্রদূত নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

মন্তব্য (০)





image

বাংলাদেশ সবসময় মেরুকরণের পরিবর্তে অংশীদারিত্বকেই বেছে নেব...

নিউজ ডেস্ক : পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে আঞ...

image

ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ...

image

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ...

image

ওআইসি সম্মেলনের ফাঁকে ইরানের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বাং...

নিউজ ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত নারী বি...

image

‎সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিব...

নিউজ ডেস্কঃ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজ...

  • company_logo