• স্বাস্থ্য

পাবনা মেডিক্যাল কলেজের ১৬তম প্রতিষ্ঠাবাষিকী পালন

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পাবনা মেডিক্যাল কলেজের (পিএমসি) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হচ্ছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে জাতীয় ও কলেজের পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। পরে কলেজ ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালীটি ক্যাম্পাস এলাকা ঘুরে কলেজ মিলনায়তন গিয়ে শেষ হয় এবং সেখানে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এ সব কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ রুহুল কুদ্দুস, কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা: আখতারুল আলম আজাদ, সাধারন সম্পাদক ডাঃ সিরাজুল ইসলাম শুভ, উদযাপন কমিটির সদস্য সচিব ডাঃ খোন্দকার মেহেদী ইবনে মোস্তফা, আহবায়ক ডাঃ মাসউদুর রহমান প্রিন্সসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। রাতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবনির্বাচিত শিক্ষক সমিতির পরিচিতি সভা।

মন্তব্য (০)





image

ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ প্রাণ, হাসপাতালে নতুন রোগী ১৪৮৪

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই...

image

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত...

image

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৫৩ নতুন রোগী

নিউজ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে...

image

চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রা...

নিউজ ডেস্ক: চীনসহ এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগ...

image

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে...

  • company_logo