ছবিঃ সংগৃহীত
অর্থনীতি ডেস্ক: সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়ায় আজ ছুটির দিনেও ১৪০০ পোশাক কারখানায় কাজ চলছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন বলে জানা গেছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার বলেন, টানা কয়েকদিন পোশাক খাতে শ্রমিক অসন্তোষের কারণে কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। তাই এক হাজার ৮৩৬টি পোশাক কারখানার মধ্যে এক হাজার ৪০০টি পোশাক কারখানায় শ্রমিকরা কাজ করছেন। ওইসব পোশাক কারখানায় উৎপাদন কাজ চলছে। তবে রেডিয়েন্ট নামে একটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে গেলেও ম্যানেজমেন্টের লোক না আসায় এখন কর্মবিরতি পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।
নিউজ ডেস্কঃ আগেই থেকে চড়া মাছের বাজার। জ্বালানি তেলের মূল্যব...
নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...
নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...
নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

মন্তব্য (০)