• শিক্ষা

পবিপ্রবির আইন ও ভূমি প্রশাসন অনুষদের ৪র্থ ব্যাচের বিদায়

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আইন ও ভূমি প্রশাসন অনুষদের নোভাস-৫ কর্তৃক আয়োজিত নৈর্ঋত-৪ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক মো. আব্দুল লতিফ। এছাড়াও উপস্থিত ছিলেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের বিভাগীয় চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আব্দুর রহিম, সহযোগী অধ্যাপক আবুবকর সিদ্দিক, সহকারী অধ্যাপক মো. রেজাউল ইসলাম ও সহকারী অধ্যাপক সউদ বিন আলম। উপস্থিত ছিলেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের বিদায়ী শিক্ষার্থীবৃন্দ এবং ৫ম ব্যাচ, ৬ষ্ঠ ব্যাচ ও ৭ম ব্যাচ ও ৮ম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। 

অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত ও গীতাপাঠ করা হয়। অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রমে বিদায়ী বক্তব্য রাখেন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। এরপর বিদায়ী ব্যাচের পক্ষ থেকে অনেকে তাদের আবেগঘন বক্তব্য এবং বিশ্ববিদ্যালয়ের এই অন্তিম মুহূর্তে এসে বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন। 

মন্তব্য (০)





image

সভা চলাকালে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসু নেতাদের

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধু...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে একক বক্তৃতা ও সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

সাবেক ছাত্রলীগ কর্মীসহ শিক্ষার্থীদের পেটালেন আম্মারসহ শিব...

নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের (...

image

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

নিউজ ডেস্ক : নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কিশ...

image

নোবিপ্রবির ট্রেজারার হলেন পবিপ্রবি অধ্যাপক ড. মো. হাছান উ...

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

  • company_logo