• লিড নিউজ
  • জাতীয়

আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে দেশের পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির আভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। ভারী বৃষ্টির ফলে নয় জেলার নিচু এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এছাড়া পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কা করছে বিডব্লিউওটি। এক মেইল বার্তায় এ তথ্য জানিয়েছে বিডব্লিউওটি।বেসরকারি এই সংস্থাটি জানায়, আবহাওয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্যারামিটার ও আবহাওয়ার মডেলগুলো বিশ্লেষণ করে আগামী এক সপ্তাহে দেশের আবহাওয়ার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

এসব পরিবর্তনে মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ, জলাবদ্ধতা, পাহাড় ধস ও বন্যার মতো দুর্যোগের আশঙ্কা রয়েছে।বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ/স্থল লঘুচাপ সৃষ্টি হতে পারে। যা বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের ওপর দিয়ে ধীর গতিতে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের একাংশে বৃষ্টি বলয় প্রবল সক্রিয় হতে পারে। যে কারণে বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সিলেট ও ঢাকা বিভাগের অনেক এলাকায় ব্যাপক ভারী বর্ষণ হতে পারে।বিডব্লিউওটি আরও জানায়, ১২ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে উজানে এবং দেশের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার নিচু এলাকা প্লাবিত হতে পারে।

পাশাপাশি খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের নিচু এলাকায় ভারী বর্ষণের কারণে সাময়িক জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রামের কতিপয় অঞ্চলে আজ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে ভারী বর্ষণজনিত কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ বা স্থল নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকায় এর প্রভাবে ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সাগর বেশ উত্তাল থাকতে পারে। এতে গভীর সাগরে বিচরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

মন্তব্য (০)





image

পল্লবীতে শিশু হত্যা মামলা বড় বোনের সাক্ষ্য নেওয়া হয়েছে ক...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা...

image

রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স ব...

নিউজ ডেস্ক : উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প...

image

তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।...

image

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু ৮ জুন

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি সন্দেহে ধড়পাক...

image

জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্...

নিউজ ডেস্ক : বাধ্য হয়ে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়ে...

  • company_logo