• লিড নিউজ
  • রাজনীতি

দেড় যুগ ধরে বিএনপি যে জনপ্রিয়তা অর্জন করেছে তা অক্ষুণ্ণ রাখতে হবে: শ.ই. রাহী 

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহযোগী সংগঠন "আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ" এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী বলেন, গত দেড় যুগ ক্ষমতায় না থেকেও বিএনপি এদেশে যতটা জনপ্রিয়তা অর্জন করেছে তা আমাদের ধরে রাখতে হবে। পাশাপাশি আমাদের উপর দেশের মানুষের যে আস্থা সৃষ্টি হয়েছে, তা বিপদগামী বিএনপি'র নেতাকর্মীদের দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দলের ভাবমূর্তি নষ্টকারীদের চিহ্নিত করে তাদের প্রতিহত করতে হবে। দল শুধু তাদের বহিষ্কারই নয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনকে সহযোগিতা করবে। 

৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাভুক্ত সাংগঠনিক ইউনিট উত্তর সাতকানিয়ার পুরানগড় ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। স্বৈরাচার পতন দীর্ঘদিনের আন্দোলনের ফল। এদেশের জনগণই ঠিক করবে আগামীতে কারা দেশ পরিচালনা করবে।

শ. ই. রাহী বলেন, তৃণমূলই বিএনপির মূল চালিকাশক্তি। তারা শত প্রলোভন আর নির্যাতন উপেক্ষা করে দলকে আগলে রেখেছে। তাই এই মুহূর্তে তাদেরকে অবজ্ঞা করলে চলবে না। সামনে এখনো আমাদের অনেক কঠিন পথ বাকি। এখনই এতো খুশি হলে চলবে না। আমাদের এমন কোনো কাজ করা যাবে না যে কারণে জনগণের কাছে আমাদের সম্মান ও জনপ্রিয়তা হ্রাস পায়। আমাদের এখন আরও বেশি দায়িত্বশীল আচরণ করতে হবে। দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তা প্রতিহত করতে হবে। ক্ষোভের বশবর্তী হয়ে প্রতিপক্ষের উপর কোনোরকম চাপ সৃষ্টি করা যাবে না

সমাবেশে বিএনপি নেতা মোহাম্মদ জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দল এর সদস্য সচিব ওবাইদুল আরাফাত ও যুবদল নেতা মোহাম্মদ ইসমাইল উদ্দিন এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা নাছির উদ্দীন, মোহাম্মদ আবু ছৈয়দ, শামসুল ইসলাম, বাবলু মেম্বার, আবদুর রহিম, নুরু মেম্বার, ফৌজুল কবির রুবেল, আলমগীর সাকিব, মোহাম্মদ রবি,আতিকুর রহমান, মনির আহমেদ ,আরিফুল ইসলাম, আশিকুর রহমান, মহিলা মেম্বার মর্তুজা বেগম, মোহাম্মদ ফোরকান, কৃষক আকতার হোসেন, প্রবাসী মহিউদ্দীন, মোহাম্মদ নিজাম উদ্দীন, মোহাম্মদ মোস্তাক, নুরুল আবছার প্রমূখ।

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo