• শিক্ষা

ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে বাকৃবিতে শহীদি মার্চ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে "শহীদি মার্চ" পালন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে একটি মিছিল বের করেন বাকৃবির বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা। মিছিলটি শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। 

মিছিলে শিক্ষার্থীদের, “চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম সরকার, ছাত্র জনতার সরকার বারবার দরকার, বিচার বিচার বিচার চাই খুনি হাসিনার  বিচার চাই, বিচার বিচার বিচার চাই দালালদের বিচার চাই, ছাত্র জনতার একশন ডাইরেক্ট একশন, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ।”সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।এসময় নিহত শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। বাকৃবির প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন মোনাজাত পরিচালনা করেন।

এসময় বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের  অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া, মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম. হারুন-অর-রশিদ, বাকৃবির বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট ও বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

সরকারি জাহেদা সফির মহিলা কলেজে একাদশ ও অনার্স প্রথম বর্ষে...

১

জামালপুর প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে জামালপুরের সরকারি জাহে...

image

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর, যেভাবে দেখবেন

২

নিউজ ডেস্ক : চলমান বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্...

image

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দ...

৩

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএস...

image

উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার

৪

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থ...

image

৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক ...

৫

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ...

  • company_logo