• শিক্ষা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হলেন ঢাবির সাবেক ভিসি অধ্যাপক ফায়েজ

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজ (সৈয়দ মুহাম্মদ আবদুল ফায়েজ)।  শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এ নিয়োগের কথা জানানো হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছেন।

 ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ শারীরিক অসুস্থতার কারণে গত মাসে পদত্যাগ করেন। এরপর ইউজিসির পূর্ণকালীন সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীরকে চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। এস এম ফায়েজ ২০০২ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্য পদে নিয়োগ পান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক।

তার সময়কালীন ওয়ান ইলেভেন সরকার থাকায় ৬ বছর ঢাবির উপচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ড. ফায়েজ ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ছিলেন।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo