ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় দীপ্ত'র অকাল মৃত্যুর সঠিক তদন্ত ও সহপাঠীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার সহ সঞ্জয় পাল জয় এর মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন বন্ধুবান্ধব ও স্বজনরা। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা শহরের গানাসাস মার্কেট সামনে গাইবান্ধাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধনটি পালন করেন। এসময় বক্তব্য রাখেন, দীপ্ত'র বোন মোছা মোরজিনা আক্তার,সহপাঠী মো বাধন,শাওন, শিথিল,নিবির ও শ্রাবণ সহ অনেকে।
এসময় বক্তারা বলেন, চিকিৎসকদের অবহেলা ও দায়িত্বহীনতায় দীর্ঘ ৮ ঘন্টা হাসপাতালের বেডে অক্সিজেনের অভাবে ধুঁকে ধুঁকে মারা গেছেন দীপ্ত।তার হত্যার সাথে জড়িত দোষীদের শাস্তি ও দীপ্ত'র সহপাঠীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।সেই সঙ্গে তারা আরও জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে হামলার সাথে জড়িত ঘটনায় সঞ্জয় পাল জয় এর গ্রেফতারের তিব্র নিন্দা ও তার মুক্তি দাবি করেন।
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই...
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত...
নিউজ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে...
নিউজ ডেস্ক: চীনসহ এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগ...
নিউজ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে...

মন্তব্য (০)