• কূটনৈতিক সংবাদ

জামায়াতের সঙ্গে আমাদের দূতাবাসের খুব ভালো সম্পর্ক ছিলঃ চীনা রাষ্ট্রদূত

  • কূটনৈতিক সংবাদ

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্কের বিষয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, জামায়াতের সঙ্গে আমাদের দূতাবাসের খুব ভালো সম্পর্ক ছিল। গত ১৩ বছরে সেটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। আমরা আমাদের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও যোগাযোগ বাড়িয়েছি। জামায়াত ইসলামী চীন ও বাংলাদেশের সম্পর্কের জন্য সহযোগী। আমরা আলোচনা করেছি বিনিয়োগ ও সম্পর্ক উন্নয়নের বিষয়ে।

সোমবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না জানিয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মধ্যে যাই হোক আমরা চাই না দুদেশের সম্পর্ক খারাপ হোক। এছাড়া আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি, যারা আমাদের সম্পর্কের বিষয়ে সহযোগী।

চীন বাংলাদেশের মানুষ ও অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগী হিসেবে কাজ করবে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, চীন রোহিঙ্গা বিষয় সমাধান করতে ও তাদের পুনর্বাসনে জামায়াতে ইসলামী ও অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করবে।

মন্তব্য (০)





image

বাংলাদেশ সবসময় মেরুকরণের পরিবর্তে অংশীদারিত্বকেই বেছে নেব...

নিউজ ডেস্ক : পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে আঞ...

image

ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ...

image

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ...

image

ওআইসি সম্মেলনের ফাঁকে ইরানের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বাং...

নিউজ ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত নারী বি...

image

‎সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিব...

নিউজ ডেস্কঃ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজ...

  • company_logo