• শিক্ষা

বন্যা কবলিত জেলাগুলোতে ’ফুড সেইফটি কিট বক্স’ দিবে বাকৃবির শিক্ষার্থীরা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ দেশের ফেনী ও কুমিল্লা জেলার মানুষদের সহায়তায় 'ফুড সেইফটি কিট বক্স’ তৈরি করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস) বিভাগের শিক্ষার্থীরা।রোববার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফুড সেইফটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ও অন্যতম সমন্বয়ক নুবাহ নাশিতা ফারিহাত বিষয়টি নিশ্চিত করেন। শিক্ষার্থীরা এই প্রকল্পের নাম নির্ধারণ করেছেন ‘আশা নীর’। প্রায় ১০০ জন বানভাসি মানুষকে সহায়তা করার উদ্দেশ্যে এই প্রকল্পটি গ্রহণ করা হয় বলে জানা যায়।

শিক্ষার্থীরা তাদের কার্যক্রমকে চারটি ভাগে ভাগ করেছেন- পানি বিশুদ্ধকরণ সরঞ্জাম, স্যানিটারি সরঞ্জাম, ইমারজেন্সি ঔষধ সরবরাহ, এবং শক্তিবর্ধক ড্রাই ফুডস বিতরণ।কিট বক্স সম্পর্কে নুবাহ নাশিতা ফারিহাত বলেন, একটি কিট বক্সে চারজনের একটি পরিবারের অন্তত তিনদিনের ব্যবহারের জন্য পরিমাণমত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ব্লিচিং পাউডার এবং প্রয়োজনীয় ঔষধ রাখা হয়েছে। প্রয়োজনীয় ঔষধ এর মধ্যে রয়েছে বমির ঔষধ, ভিটামিন সি সাপ্লিমেন্ট, এন্টাসিড, কাশির ঔষধ, ডায়রিয়ার জন্য মেট্রোনিডাজল এবং প্যারাসিটামল। কিটবক্সে আরো থাকছে ক্ষতস্থানের জীবাণু প্রতিরোধের জন্য হেক্সিসল, ব্যান্ডেজসহ অন্যান্য সামগ্রী এবং শক্তিবর্ধক হিসেবে চকলেট বিস্কুট ও প্রোটিনের সাপ্লিমেন্ট হিসেবে বাদাম বিতরণ করা হবে।বন্যার্তদের জন্য হ্যান্ড মেড ওয়াটার ফিল্টার বানানোর চেষ্টা চলছে বলে জানায় নুবাহ।

ওই ফিল্টারগুলোর সাহায্যে প্রায় দুই মাস পানি বিশুদ্ধকরণ করা সম্ভব হবে।কিট বক্স বিতরণ কার্যক্রম সম্মন্ধে নুবাহ বলেন, যেসব জেলায় পানি নেমে যেতে শুরু করেছে সেসব স্থানে আমরা কিটবক্স বিতরণ কার্যক্রম চালাবো। প্রাথমিকভাবে আমরা ফেনী ও কুমিল্লা জেলার প্রায় ১০০ জন বানভাসি পরিবারের মধ্যে কিটবক্স বিতরণ করবো। আশা করছি, আমাদের এই উদ্যোগ বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে।

মন্তব্য (০)





image

সভা চলাকালে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসু নেতাদের

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধু...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে একক বক্তৃতা ও সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

সাবেক ছাত্রলীগ কর্মীসহ শিক্ষার্থীদের পেটালেন আম্মারসহ শিব...

নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের (...

image

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

নিউজ ডেস্ক : নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কিশ...

image

নোবিপ্রবির ট্রেজারার হলেন পবিপ্রবি অধ্যাপক ড. মো. হাছান উ...

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

  • company_logo