• উদ্যোক্তা খবর

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সাড়ে ৪ লাখ টাকা দিলো শিবচরের মুক্তিযোদ্ধারা

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: আকস্মিক বন্যায় বিপর্যস্ত বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা ও ফেনীর বিস্তীর্ণ অঞ্চল। বন্যায় দুর্গত অসহায় মানুষদের সাহায্যার্থে মাদারীপুর জেলার শিবচর থানার সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সাড়ে ৪ লাখ টাকার অনুদান প্রদান করা হয়।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন এর মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এ অনুদান হস্তান্তর করা হয়।

মুক্তিযোদ্ধারা জানান, বন্যার্ত মানুষদের সহযোগিতা করা মানবিক দায়িত্ব। বন্যাকবলিত এলাকায় পানিবন্দী মানুষ কষ্টে আছেন। তাই শিবচর থানার সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সাড়ে ৪ লাখ টাকা প্রদান করেছি।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, বন্যাদুর্গত মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে দেশের মানুষ। শিবচর উপজেলা থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বন্যার্তদের সহযোগিতার জন্য সাড়ে ৪ লাখ টাকা দান করেছেন।
 

মন্তব্য (০)





image

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য:...

নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...

image

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...

image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

image

মরিচের গন্ধে বদলে গেছে কামালের দিন, ১০ শতকের খেতেই সাফল্য...

গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

  • company_logo