• শিক্ষা

মা‌নিকগ‌ঞ্জে প্রধান শিক্ষক অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ ঘুষ দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ তুলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুল ইসলাম এর অপসারণের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত বিদ্যালয় চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের দাবী মোটা অংকের ঘুষের বিনিময়ে প্রধান শিক্ষক সিদ্দিকুল ইসলাম পদে আসীন হয়েছে।

তিনি ঘুষ নিয়ে বিদ্যালয়ে অযোগ্য শিক্ষক, কর্মচারী নিয়োগ দিয়েছে। আর্থিক অস্বচ্ছতার, অতিরিক্ত বেতন, পরীক্ষা ফি আদায়, ফর্ম ফিলাপ, রেজিস্ট্রেশন ফি এবং কোচিং ফি বাবদ অতিরিক্ত টাকা আদায়সহ শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণসহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী রেখা আক্তার  অভিযোগ করে জানায়, আমাদের বিদ্যালয়ের নামে যে সমস্ত দোকান রয়েছে সেগুলোর ভাড়ার টাকা ও বিদ্যালয়ের বিভিন্ন ফান্ডের টাকা স্যার নিজে আত্মসাৎ করেছে এবং কোন কিছু হিসাব দেয়না।

এ ছাড়া আমাদের কাছ থেকে তিনি নানা কারনে অতিরিক্ত অর্থ আদায় করেন।আরেক শিক্ষার্থী সোহানা বলেন, আমাদের প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে আসেন না। ঠিক মতো ক্লাস করে না। বিদ্যালয়ের শিক্ষার মান অসন্তোষজনক। বিদ্যালয়ের গুরুত্বপুর্ন কোন কাজই করেন না তিনি । শুধু বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ এর ধান্দা খুজেন। ঘুষের বিনিময়ে প্রধান শিক্ষক  অযোগ্য শিক্ষক বিদ্যালয়ে নিয়োগ দিয়েছেন। সব সময় আমাদের সাথে খারাপ আচরণ করেন। আমরা এই স্যারের অপসারণ চাই।৮ম শ্রেণির শিক্ষার্থী জারিফা বলেন, প্রধান শিক্ষক স্যার বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে ফান্ডের নামে টাকা তুলে আত্মসাৎ করেন।

এর প্রতিবাদ করলে বিভিন্ন ভাবে আমাদেরকে প্রধান শিক্ষক মানসিক নির্যাতন করেন। আমাদের অনেক সহপাঠীকে বিভিন্ন অজুহাতে স্কুল থেকে বের করে দেয়ার ভয় দেখান। এই শিক্ষকের অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের এই বিক্ষোভ অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

সভা চলাকালে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসু নেতাদের

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধু...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে একক বক্তৃতা ও সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

সাবেক ছাত্রলীগ কর্মীসহ শিক্ষার্থীদের পেটালেন আম্মারসহ শিব...

নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের (...

image

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

নিউজ ডেস্ক : নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কিশ...

image

নোবিপ্রবির ট্রেজারার হলেন পবিপ্রবি অধ্যাপক ড. মো. হাছান উ...

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

  • company_logo