• স্বাস্থ্য

ফেনীর বন্যা কবলিত এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর ৩০ শয্যার ফিল্ড হাসপাতাল

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধিঃ দেশের বিভিন্ন স্থানে বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ সহায়তার পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান করে  মানবিকতার এক অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ নৌবাহিনী। বন্যা দুর্গত এলাকায় বন্যার্তদের স্বাস্থ্য সেবা ও বন্যা পরবর্তী বিভিন্ন রোগের পাদুর্ভাব মোকাবিলায় বাংলাদেশ নৌবাহিনী ফেনীর ফুলগাজী উপজেলায় ৩০ শয্যার একটি অস্থায়ী 'ফিল্ড হসপিটাল' স্থাপন করেছে।হাসপাতালটিতে কার্ডিওলজিস্ট, সার্জিক্যাল, এনেস্থিসিয়া, অর্থোপেডিক,  শিশু ও মেডিসিন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল টিম প্রতিনিয়ত ইনডোর ও আউটডোরে সেবা প্রদান করে যাচ্ছে। ইতোমধ্যে এই হাসপাতালটিতে ছোট-বড় বেশ কয়েকটি অস্ত্রপ্রচার সফলতার সাথে সম্পন্ন হয়েছে। সেবা নিতে আসা রোগীকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে।

এছাড়াও ফেনীর অন্যান্য স্থানে ও খুলনার পাইকগাছায় ভ্রাম্যমাণ হাসপাতালের মাধ্যমে স্থানীয়দের চিকিৎসা সেবা নিশ্চিত করছে। ইতোমধ্যে কয়েক হাজার মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেছে এবং প্রতিদিন শতশত মানুষ চিকিৎসা সেবা নিচ্ছে। এদিকে  অন্যান্য দিনের ন্যায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমও অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না-হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় বাংলাদেশ নৌবাহিনী চট্টগ্রাম।

মন্তব্য (০)





image

ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ প্রাণ, হাসপাতালে নতুন রোগী ১৪৮৪

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই...

image

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত...

image

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৫৩ নতুন রোগী

নিউজ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে...

image

চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রা...

নিউজ ডেস্ক: চীনসহ এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগ...

image

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে...

  • company_logo