• রাজনীতি

জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের বহিস্কারাদেশ প্রত্যাহার

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি।গতকাল ২৭ আগষ্ট জাতাীয়তাবাদী দল বিএনপির সিনিয়র  যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজবীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে  এই খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত ২০২১ সালের  ৭ মে তাকে বহিস্কার করা হয়েছিল।শামীম আহমেদের আবেদনের প্রেক্ষিতে আজ ২৭ আগষ্ট তার বহিস্কারাদেশ  প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে তিনি দলের শৃঙ্খলা, নীতি ও আদর্শ মান্য করে চলবেন বলে আশা প্রকাশ করেন জাতাীয়তাবাদী দল বিএনপির সিনিয়র  যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজবী। এদিকে শামীম আহমেদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা খবরে বিএনপি,যুবদল,ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতকর্মীরা আনন্দ উল্লাসে মেতে উঠেন।

এ সময় তারা মিষ্টি বিতরণসহ মহান আল্লাহ্ পাকের দরবারে শুকরিয়া আদায় করেন।শামীম আহমেদ নেতাকর্মীদের উদেশ্য বলেন, খুনি স্বৈরাচারি হাসিনা সরকার মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আগামী দিনের রাষ্ট্র নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দলের কর্মকান্ডে অতীতের মতোই নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করে যাবার ঘোষনা দেন।তিনি তার বহিস্কারাদেশ প্রত্যাহার করায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাদক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি আগামী শুক্রবার শহরের বড় মসজিদে বিএনপির চেয়ারপাসন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্থতা কামনা করে দোয়া মহাফিলের আয়োজন করা হবে বলে জানান।

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo