ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ কদিন আগেই ইউরো চ্যাম্পিয়নশিপে জার্মানিকে নেতৃত্ব দিয়েছেন ইলকায় গুন্দোয়ান। সেই তিনি এবার অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক বার্তায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন তিনি। জার্মানির হয়ে ২০১১ সালে অভিষেক হয় তুর্কি বংশোদ্ভূত গুন্দোয়ানের। এরপর জার্মানির হয়ে খেলেছেন ৮২টি ম্যাচ। এর মধ্যে তার দল ২০১৪ সালে বিশ্বকাপ জিতলেও অবশ্য সেই দলের অংশ ছিলেন না গুন্দোয়ান। তবে জার্মানির হয়ে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ খেলেছেন গুন্দোয়ান। যদিও সেই দুই বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে জার্মানিকে।
অবসরবার্তায় গুন্দোয়ান লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহের ভাবনাচিন্তায় এ সিদ্ধান্তে এসেছি যে জাতীয় দলকে বিদায় বলার এটাই সময়। আমি দেশের হয়ে ৮২টি আন্তর্জাতিক ম্যাচ খেলার গৌরব সঙ্গী করে বিদায় নিচ্ছি, যেটা আমি অভিষেকের সময় স্বপ্নেও ভাবিনি।’
গুন্দোয়ান আরও লিখেছেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল পর্ব হচ্ছে ঘরের মাটিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশকে নেতৃত্ব দেওয়া। অনেক বছর পর অবশেষে আমরা দেশের মানুষকে গর্বিত করতে পেরেছি। আমি আশা করি, জার্মানি জাতীয় দল সামনের দিকে এগিয়ে যাবে; যা আমাদের ২০২৬ বিশ্বকাপ ট্রফি প্রধান দাবিদারদের একটি করে তুলবে। আমাদের চমৎকার একজন কোচ আছেন, শক্তিশালী একটা দল আছে আর আছে টিম স্পিরিট।’
স্পোর্টস ডেস্ক : স্পেনের ইতিহাসে সবচেয়ে সফলতম ক্লাব রিয়াল মা...
নিউজ ডেস্ক : গেল বছর আর্সেনালের কাছে ফাইনালে হেরেছিল বা...
স্পোর্টস ডেস্ক : ফোর্বসের জরিপে আয়ের দিক থেকে শীর্ষে পর্তুগালের তারকা ফ...
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, সে বিষয়ে ধোঁয়া...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের কোচিং স্টাফের...

মন্তব্য (০)