• বিনোদন

এবার ওটিটিতে আসছে‘কল্কি ২৮৯৮ এডি’

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ যারা সিনেমা হলে যেয়ে ‘কল্কি ২৮৯৮ এডি’ দেখতে পারেননি, তাদের জন্য সুখবর। এবার ওটিটিতেই আসছে ব্লকবাস্টার এই ছবিটি। এদিকে ছবিটির হিন্দি সংস্করণ খুব শীঘ্রই দেখা যাবে নেটফ্লিক্সে। সঙ্গে অন্যান্য ভাষার সংস্করণ আসছে অ্যামাজন প্রাইম ভিডিওতে।শোনা যাচ্ছে, আগামী ২২ আগস্ট ওটিটিতে মুক্তি পেতে চলেছে ‘কল্কি ২৮৯৮ এডি’। শনিবার এই ঘোষণাই করেছে দুই স্ট্রিমিং প্ল্যাটফর্ম।নেটফ্লিক্স তাদের প্ল্যাটফর্মে ছবি মুক্তির কথা প্রকাশ করে লেখে, ‘যুগের সবচেয়ে বড় ব্লকবাস্টার আসতে চলেছে নেটফ্লিক্সে। ২২শে আগস্ট দেখুন ‘কল্কি ২৯৮৯ এডি’ এর হিন্দি সংস্করণ।’

অ্যামাজন প্রাইম ভিডিও ঘোষণা করেছে, আগামী ২২ আগস্ট অ্যামাজন প্রাইম ভিডিওতে আসছে ‘কল্কি ২৮৯৮ এডি’। পরে ছবিটির তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষায় ডাব করা সংস্করণ এবং তার আসল তেলেগু ভাষায় এই প্ল্যাটফর্মে স্ট্রিম করা হবে।নাগ অশ্বিন পরিচালিত, ‘কল্কি ২৮৯৮ এডি’ দারুণভাবে ভারতীয় পৌরাণিক কাহিনীর সঙ্গে বৈজ্ঞানিক কল্পকাহিনীকে মিশ্রিত করে নির্মিত হয়েছে। চলচ্চিত্রটিতে রয়েছে একগুচ্ছ কলাকুশলীরা যার মধ্যে রয়েছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং অমিতাভ বচ্চন। এছাড়াও ছবিতে রয়েছেন দিশা পাটানি, ব্রহ্মানন্দম, শাশ্বত চ্যাটার্জি, রাজেন্দ্র প্রসাদ, কমল হাসান সহ আরও অনেকে।

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo