• শিক্ষা

শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে বদলে গেছে দেয়ালের চিত্র

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে সেজেছে শহরের বিভিন্ন স্থানে থাকা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিবর্ণ দেয়াল গুলো । ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে রক্তাক্ত জুলাইকে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে দেয়ালে দেয়ালে। মঙ্গলবার (১৩ আগস্ট) গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়,  ছাত্র-জনতার আন্দোলনের গৌরবময় নানা গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থীরা।

এসময় ক্যাম্পাসের বিভিন্ন ভবনের দেয়ালে দেয়ালে শহিদ হওয়া রংপুরের আবু সাঈদ , মুগ্ধর ‘পানি লাগবে, পানি’ আহ্বানের ছবি, রক্তাক্ত মানচিত্র, পতাকা, আঙুলের রক্তিম ছাপ ও নানান প্রতিবাদী শব্দ-সংবলিত বাক্য লেখা হয়।নতুন বাংলাদেশ; গাহী সাম্যের গান, স্বাধীনতা এনেছি, সংস্কারও আনব; অন্যায় শেষ পর্যন্ত স্বাধীনতার জন্ম দেয়; ৩৬শে জুলাই; ৫২ দেখেনি, ২৪ দেখেছি; জেন-জি; নাও উই ক্যান ফ্লাই লাইক বাটারফ্লাই;বিভিন্ন প্রতিবাদী বাক্য ও স্লোগান চিত্রিত দেয়ালগুলোতে। গ্রাফিতি অঙ্কনের কাজে অংশ নেওয়া বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীরা বলছেন, এসবের মধ্যে দিয়ে আন্দোলনে শহিদদের স্মরণ করা হচ্ছে।

এ সময় তারা বৈষম্য, সহিংসতা, দুর্নীতি ও অপকর্মমুক্ত বাংলাদেশ গড়ার শপথ করেন এবং মাতৃভূমিকে রক্ষার অঙ্গীকার করেন।গ্রাফিতি অঙ্কনের কাজে ব্যস্ত থাকা , গাইবান্ধা সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী সানজিদা অরপিতা  জানান, যারা রক্ত দিয়েছেন, তাদের স্মৃতি ধরে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সবাই স্বতঃস্ফূর্ত ভাবে এই কাজে অংশ নিয়েছি।

আমরা রং তুলির আঁচড়ে যেমন দেয়াল সাজিয়েছি তেমনি সারাদেশকেও সাজিয়ে তুলতে চাই। গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান বলেন,  শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। তাদের হাতেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ ‌।তারা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে লড়াই চালিয়েছে এবং ক্যাম্পাসকে রং তুলির আঁচড়ে সাজিয়ে তুলছে ।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo