• শিক্ষা

পঞ্চগড়ে শিক্ষার্থীদের তোপের মুখে সভাপতির পদত্যাগ 

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন পঞ্চগড় সদর উপজেলার শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি একরামুল হক প্রামাণিক। মঙ্গলবার (১৩ আগস্ট)সকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,সোমবার বিভিন্ন কারনে স্কুলের সাড়ে ছয়শ ছাত্রছাত্রী সভাপতির পদত্যাগ দাবীতে আন্দোলন করে।পরে তিনি অসুস্থতা দেখিয়ে বিদ্যালয়ে পদত্যাগ পত্র জমা দেয়।যদিও সভাপতি বলেন,চাপের মুখে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছি।আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন।

শিক্ষার্থীরা জানান,স্কুল পরিচালনা কমিটির সভাপতি দীর্ঘদিন ধরে জমি ও পুকুর ইজারা দিয়ে টাকা লুটপাট করছে।কোন শিক্ষক তার বিরুদ্ধে কথা বলতে গেলে ওই শিক্ষককে বিভিন্নভাবে হয়রানি হতে হয়।ওয়াশরুম,কমনরুম,বসার জায়গা সংকট স্কুলে। ছাত্রছাত্রীদের সাথে খারাপ আচরন।এসব বিষয় নিয়ে আন্দোলন করা হয়েছে।পরে সভাপতি তার ভুল বুঝতে পারে পদত্যাগ করেছেন।এ সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকেরও বিচার দাবী জানান।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo