• লিড নিউজ
  • শিক্ষা

কালীগঞ্জে প্রশাসনের সাথে শিক্ষার্থীদের মতবিনিময়

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বর্তমান পরিস্থিতি নিয়ে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা প্রশাসনের সাথে মত বিনিময় করেছেন  সোমবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  এস.এম ইমাম রাজী টুলু। 

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনজুর-এলাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রানা সরকার প্রমুখ। 

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে উপজেলার বিভিন্ন এলাকায় বর্তমান পরিস্থিতি হামলা, ভাংচুর, লুটপাট, অস্ত্রের মহড়া, মাদক, ডাকাতি, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও বাজারে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড প্রতিহত করা এবং স্থানীয় সরকারী বিভিন্ন দফতরের সেবা নিয়ে বিশেষ আলোচনা করেন পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উচ্চ মাধ্যমিক পর্যায়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউট সদস্য এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo